৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কপিরাইট অফিস নামে একটি অফিস স্থাপিত হইবে। (২) কপিরাইট অফিস কপিরাইটের রেজিষ্ট্রারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকিবে এবং কপিরাইট রেজিষ্ট্রার সরকারের তত্ত্বাবধান ও নির্দেশ সাপেক্ষে তাহার দায়িত্ব পালন করিবেন। (৩) কপিরাইট অফিসের একটি সীলমোহর থাকিবে যাহার ছাপ বিচার বিভাগীয় অবগতির অন্তর্ভুক্ত