৮৯। কোন ব্যক্তি- (ক) প্রণেতা নহেন এমন কাহারো নাম কোন কর্মের ভিতরে বা উপরে বা উক্ত কর্মের পুনরুৎপাদিত অনুলিপির ভিতরে বা উপরে এমনভাবে সনি্নবেশ বা সংযুক্ত করেন যাহাতে এই মর্মে ইঙ্গিত বহন করে যে ঐরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা; অথবা (খ) এমন কোন কর্ম প্রকাশ, বিক্রয় বা ভাড়ায় প্রদান করেন অথবা বাণিজ্যিকভাবে জনসমক্ষে প্রদর্শন করেন যে, কর্মের ভিতরে বা উপরে এমন কোন ব্যক্তির নাম এমনভাবে সনি্নবেশ বা সংযুক্ত করা হইয়া থাকে যাহাতে এই মর্মে ইঙ্গিত বহন করে যে, ঐরূপ ব্যক্তি কর্মটির প্রণেতা বা প্রকাশক, কিন্তু যিনি তাহার জানামতে ঐরূপ কর্মের প্রণেতা বা প্রকাশক নহেন; অথবা (গ) দফা (খ) এ উলি্লখিত কোন কর্ম করেন বা সেই…