৮৮। কোন ব্যক্তি- (ক) কোন কর্তৃপক্ষ বা কর্মকর্তাকে এই আইনের কোন বিধানের আওতায় তাহার যে কোন কার্য সম্পাদনে প্রতারিত করিবার অভিপ্রায়ে, বা (খ) এই আইন বা ইহার অধীন কোন বিষয় সম্পর্কে কোন কিছু করিতে বা না করিতে প্রভাবিত করিবার অভিপ্রায়ে, মিথ্যা জানিয়া কোন মিথ্যা বিবৃতি বা ব্যাখ্যা প্রদান করেন, তিনি অনূধর্্ব দুই বৎসরের কারাদণ্ডে বা অনূর্ধ পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।