৮৭। কোন ব্যক্তি যদি- (ক) কপিরাইট রেজিষ্টারে কোন মিথ্যা অন্তর্ভুক্তি সনি্নবেশ করেন বা করিবার কারণ ঘটান, বা (খ) মিথ্যাভাবে রেজিষ্টারে কোন অন্তর্ভুক্তির অনুলিপির অর্থ বহনকারী কোন লেখা লিখেন বা লিখান, বা (গ) মিথ্যা জানিয়া ঐরূপ কোন অন্তর্ভুক্তি বা লেখা সাক্ষ্য হিসাবে উপস্থাপন বা প্রদান করেন অথবা উপস্থাপন বা প্রদান করার কারণ ঘটান, তিনি অনূধর্্ব দুই বৎসর কারাদণ্ড বা দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।