৮৫। কোন ব্যক্তি, যিনি ইচ্ছাকৃতভাবে কপিরাইট বিদ্যমান রহিয়াছে এমন কোন কর্মের অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরী করিবার উদ্দেশ্যে কোন প্লেট তৈরী করেন বা দখলে রাখেন, বা কপিরাইটের মালিকের সম্মতি ব্যতিরেকে ইচ্ছাকৃতভাবে এবং তাহার ব্যক্তিগত লাভের জন্য ঐরূপ কোন কর্মের জনসাধারণ্যে সম্পাদনের কারণ ঘটান, তাহা হইলে তিনি অনূধর্্ব দুই বৎসরের কারাদণ্ড বা অনূধর্্ব পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।