৮৩। যে ব্যক্তি ধারা ৮২ এর অধীনে দণ্ডিত হইয়া পুনরায় অনুরূপ কোন অপরাধে দণ্ডিত হইলে তিনি দ্বিতীয় এবং পরবর্তী প্রত্যেক অপরাধের জন্য অনূর্ধব তিন বৎসর কিন্তু অনূ্যন ছয় মাসের কারাদণ্ড এবং অনূর্ধব তিন লক্ষ টাকা কিন্তু অনূ্যন এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন: তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতের সন্তুষ্টিমতে প্রমাণিত হয় যে, ধারা ৮২ এর উপ-ধারা (১) এ বর্ণিত লঙ্ঘনটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফার উদ্দেশ্যে সংঘটিত হয় নাই, সেই ক্ষেত্রে আদালত ছয় মাসের কম মেয়াদের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকার কম পরিমাণ জরিমানার দণ্ড আরোপ করিতে পারিবেন : আরো শর্ত থাকে যে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে এই আইন…