৮২। (১) যে ব্যক্তি, চলচ্চিত্র ব্যতিরেকে, কোন কর্মের কপিরাইট বা এই আইনের ধারা ২৩ এর অধীন অর্পিত অধিকার ব্যতীত অন্য কোন অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন বা করিতে সহায়তা করেন, তিনি অনূধর্্ব চার বৎসর কিন্তু অনূ্যন ছয়মাস মেয়াদের কারাদণ্ড এবং অনূধর্্ব দুই লক্ষ টাকা কিন্তু অনূ্যন পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডণীয় হইবেন: তবে শর্ত থাকে যে, যদি ইহা আদালতে সন্তুষ্টিমতে প্রমানিত হয় যে, লঙ্ঘনটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফার উদ্দেশ্যে সংঘটিত হয় নাই, সেই ক্ষেত্রে আদালত ছয় মাসের কম মেয়াদের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকার কম পরিমাণ জরিমানার দণ্ড আরোপ করিতে পারিবে। (২) যে ব্যক্তি চলচ্চিত্রের…