৭৪। (১) কোন কর্মের কপিরাইটের মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দরখাস্তের ভিত্তিতে এবং নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে, রেজিষ্ট্রার, তাহার বিবেচনায় উপযুক্ত তদন্তের পর, এই মর্মে আদেশ দিতে পারিবেন যে, বাংলাদেশে তৈরী করা হইলে কপিরাইট লঙ্ঘন হইতো এইরূপ কর্মের বাংলাদেশের বাহিরে তৈরীকৃত অনুলিপি আমদানী করা যাইবে না। (২) এই আইনের অধীনে প্রণীতব্য বিধি সাপেক্ষে, রেজিষ্ট্রার বা এতদুদ্দেশ্যে তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপ-ধারা (১) এ উলি্লখিত অনুলিপি পাওয়া যাইতে পারে এমন কোন উড়োজাহাজ, জাহাজ, যানবাহন, ডক বা আঙ্গিনায় প্রবেশ করিতে পারিবেন এবং অনুুরূপ অনুলিপি পরীক্ষা করিতে পারিবেন। (৩)…