৭৩। (১) কোন ব্যক্তি শব্দ রেকর্ডিং এবং উহার পাত্রের উপর নিম্নোক্ত বিবরণী প্রদর্শন ব্যতীত কোন কর্মের বিষয়ে কোন শব্দ রেকর্ডিং প্রকাশ করিবে না, যথা:- (ক) শব্দ-রেকর্ডিং প্রস্তুতকারীর নাম ও ঠিকানা; (খ) উক্ত কর্মের কপিরাইটের মালিকের নাম ও ঠিকানা; এবং (গ) উহার প্রথম প্রকাশনার বছর। (২) ভিডিও চিত্র প্রদর্শনকালে বা ভিডিও ক্যাসেটের উপর বা অন্যান্য পাত্রে নিম্নোক্ত বিবরণীসমূহ প্রদর্শন না করিয়া কোন ব্যক্তি কোন কর্মের ভিডিও চিত্র প্রকাশ করিবে না, যথা:- (ক) ভিডিও চিত্র প্রস্তুতকারী ব্যক্তির নাম ও ঠিকানা; (খ) অনুরূপ ব্যক্তি কর্তৃক উক্ত কর্মটির কপিরাইটের মালিকের নিকট হইতে ভিডিও চিত্র তৈরীর জন্য প্রয়োজনীয়…