৭২। (১) নিম্নলিখিত কার্যগুলি কপিরাইট লংঘন হইবে না, যথা:- (ক) নিম্নবর্ণিত উদ্দেশ্যে সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের সদ্ব্যবহার- (অ) গবেষণাসহ ব্যক্তিগত অধ্যয়ন অথবা ব্যক্তিগত ব্যবহার; বা (আ) উক্ত কর্ম অথবা অন্য কোন কর্মের সমালোচনা অথবা পর্যালোচনা; (খ) নিম্নে উলি্লখিত মাধ্যমে চলমান ঘটনা বিবৃত করার উদ্দেশ্যে সাহিত্য, নাট্য, সংগীত অথবা শিল্পকর্মের সদ্ব্যবহার, যথা:- (অ) সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকী; বা (আ) সমপ্রচার বা চলচ্চিত্র ছবি অথবা ফটোগ্রাফি; ব্যাখ্যা।- জনসমক্ষে প্রদত্ত বক্তৃতা বা বিবৃতির সংকলন প্রকাশনাকে এই দফার অর্থে উক্ত কর্মের সদ্ব্যবহার বুঝাইবে না; (গ) বিচার কার্যধারা বা বিচার…