৭১। কোন কর্মের কপিরাইট লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে- (ক) যখন কোন ব্যক্তি এই আইনের অধীন কপিরাইটের মালিক বা রেজিষ্ট্রার কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত বা অনুরূপভাবে প্রদত্ত লাইসেন্সের শর্ত বা এই আইনের অধীন কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত কোন শর্ত লঙ্ঘনপূর্বক- (অ) এমন কিছু করেন যাহা করিবার একচেটিয়া অধিকার এই আইন দ্বারা কপিরাইটের মালিককে দেওয়া হইয়াছে; অথবা (আ) অবগত না থাকার এবং সন্দেহের কোন যুক্তিসংগত কারণের অনুপস্থিতিতে, মুনাফার উদ্দেশ্যে জনসাধারণ্যে এমন কোন কর্ম সম্পাদনের জন্য কোন স্থান ব্যবহারের অনুমতি দেন যাহাতে কর্মটির কপিরাইট লঙ্ঘন করে, যদি না ইহা প্রমাণ করা হয় যে, বিষয়টি সম্বন্ধে…