৭০। সরকারের নিকট যদি ইহা প্রতীয়মান হয় যে, কোন বিদেশী রাষ্ট্র বাংলাদেশী কর্মের গ্রন্থকারদের পর্যাপ্ত স্বার্থ সংরক্ষণ করিতেছে না বা স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করিতেছে না, তাহা হইলে, সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ জারী করিতে পারিবে যে, এই আইনের যে সকল বিধান দ্বারা বাংলাদেশের প্রথম প্রকাশিত কর্মের কপিরাইট প্রদান করে সেই সকল বিধান, আদেশে উলি্লখিত তারিখের পরে প্রকাশিত ঐ সকল কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যে সকল কর্মের গ্রন্থকার ঐরূপ বিদেশী রাষ্ট্রের প্রজা বা নাগরিক এবং বাংলাদেশের ডোমিসাইল নহেন।