৭। কোন অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্ম সম্পাদনের সময়সীমা পর্যাপ্ত হইলে উহার গ্রন্থকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ঐ দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা বলিয়া গণ্য হইবেন যে দেশে তিনি উক্ত পর্যাপ্ত সময়ের অধিকাংশ সময়কালের নাগরিক বা স্থায়ী বাসিন্দা, বা যে দেশের তিনি বর্তমান নাগরিক, বা মৃতু্যর পূর্বে যে দেশের নাগরিক, ছিলেন।