৬৯। (১) সরকার, সরকারি গেজেটে আদেশ দ্বারা, এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, এই আইনের সকল বা যে কোন বিধান এই অধ্যায়ের বিধানাবলী সাপেক্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা:- (ক) কোন বিদেশী রাষ্ট্রে প্রথম প্রকাশিত এমন কর্ম যাহার সহিত আদেশটি এমনভাবে সম্পর্কিত যেন উহা বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছিল; (খ) কোন অপ্রকাশিত কর্ম বা কর্মশ্রেণী যাহার প্রণেতা কর্মটি সম্পাদনকালে এমন কোন বিদেশী রাষ্ট্রের প্রজা বা নাগরিক ছিলেন যে রাষ্ট্রের সহিত আদেশটি এমনভাবে সম্পর্কিত যেন প্রণেতা বাংলাদেশের নাগরিক ছিলেন; (গ) কোন বিদেশী রাষ্ট্রের এমন ডোমিসাইলের ক্ষেত্রে যে রাষ্ট্রের সহিত আদেশটি এমনভাবে…