৬৮। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে ঘোষণা করিতে পারিবে যে, এই ধারা প্রজ্ঞাপনে উলি্লখিত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে তবে সংস্থায় অবশ্যই এক বা একাধিক সার্বভৌম রাষ্ট্র সদস্য থাকিবে। (২) যে ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হয় এমন কোন সংস্থার নির্দেশ বা নিয়ন্ত্রণাধীনে কোন কর্ম সম্পাদিত বা প্রথম প্রকাশিত হয় এবং এই ধারার ব্যবস্থা ব্যতীত অন্য কোনভাবে বাংলাদেশে উক্ত কর্মের কোন কপিরাইট থাকিত না বা, ক্ষেত্রমত, উহার প্রথম প্রকাশ বাংলাদেশে হইত না, এবং হয় উপরিউক্তভাবে কর্মটির প্রণেতার সহিত এমন চুক্তি মোতাবেক, যাহাতে কপিরাইটের স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ করে না অথবা কর্মটির কপিরাইটের ধারা…