৬৫। এই আইনের বিধান বা তদধীন প্রণীত বিধি লঙ্ঘনকারী প্রকাশক এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং উক্তরূপ লঙ্ঘন যদি কোন পুস্তক বা সাময়িকীর ক্ষেত্রে হয়, তাহা হইলে উক্ত পুস্তক বা সাময়িকীর মূল্যের সমপরিমাণ অর্থদণ্ডেও তিনি দণ্ডনীয় হইবেন, এবং এই অপরাধের বিচারকারী আদালত এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, তাহার নিকট হইতে আদায়কৃত সম্পূর্ণ বা আংশিক জরিমানা, ক্ষতিপূরণ হিসাবে, যে জাতীয় গ্রন্থাগারে পুস্তক, সাময়িকী বা, ক্ষেত্রমত, সংবাদপত্র সরবরাহ করা হইত সে জাতীয় গ্রন্থাগারে প্রদান করা হউক।