৬৩। এই আইনের অধীন প্রণীতব্য বিধি সাপেক্ষে কিন্তু প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন এন্ড রেজিষ্ট্রেশন) এ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ২৩ নং এ্যাক্ট) এর ধারা ২৬ এর বিধানাবলী ক্ষুণ্ন না করিয়া, বাংলাদেশে প্রকাশিত প্রত্যেক সাময়িকী ও সংবাদপত্রের প্রকাশক নিজ খরচে সংশ্লিষ্ট সাময়িকী বা সংবাদপত্রের প্রতি সংখ্যার এক কপি উহা প্রকাশিত হওয়া মাত্রই জাতীয় গ্রন্থাগারে সরবরাহ করিবেন।