৬২। (১) এই আইনের অধীন প্রণীতব্য কোন বিধি সাপেক্ষে, কিন্তু প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন এন্ড রেজিষ্ট্রেশন) এ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ২৩ নং এ্যাক্ট) এর ধারা ২৪ এর বিধানাবলী ক্ষুণ্ন না করিয়া, এই আইন কার্যকর হইবার পর বাংলাদেশে প্রকাশিত প্রত্যেক পুস্তকের প্রকাশক, ভিন্নরূপ কোন চুক্তি সত্ত্বেও, তাহার প্রকাশনার তারিখ হইতে ষাট দিনের মধ্যে নিজ খরচে এক কপি পুস্তক জাতীয় গ্রন্থাগারে জমা দিবেন। (২) *** জাতীয় গ্রন্থাগারে সরবরাহকৃত কপিটি ম্যাপ ও চিত্রাদিসহ পরিপূর্ণ এবং হুবহু কপি হইতে হইবে এবং উত্তম বাঁধাই, সেলাই বা ষ্টিচকৃত এবং সর্বোত্তম কাগজে মুদ্রিত হইতে হইবে। *** (৪) উপ-ধারা (১) এর কোন…