৬০। (১) কপিরাইটের রেজিষ্টার ও ইনডেঙ্ এর কোন বিবরণ আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইবে এবং রেজিষ্ট্রার কর্তৃক প্রত্যায়িত এবং কপিরাইট অফিসের সীলমোহরকৃত কপিরাইট রেজিষ্টারের কোন অন্তর্ভুক্তি বা উহার কোন উদ্ধৃতি সকল আদালতে মূল দলিল বা মূলকপির উপস্থাপন ব্যতীত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে। (২) কোন কর্মের কপিরাইটের রেজিষ্ট্রেশন সার্টিফিকেট উক্ত কর্মের কপিরাইট থাকার বিষয়ে আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইবে এবং সার্টিফিকেটে যে ব্যক্তিকে কপিরাইটের স্বত্বাধিকারী হিসাবে দেখানো হইয়াছে তিনি ঐরূপ কপিরাইটের স্বত্বাধিকারী।