৬। কোন কর্ম প্রকাশিত হইয়াছে কিনা অথবা পঞ্চম অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে কর্মটির প্রকাশনার তারিখ সম্পর্কে, বা অন্য কোন দেশে কোন কর্মের কপিরাইটের মেয়াদ এই আইনের অধীন উক্ত কর্মের কপিরাইটের মেয়াদ হইতে সংক্ষিপ্ততর কিনা সেই সম্পর্কে, কোন বিরোধ দেখা দিলে বিরোধটি বোর্ডে প্রেরণ করা হইবে এবং উক্ত বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে: তবে শর্ত থাকে যে, যদি বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, জনগণের নিকট ইসু্যকৃত অনুলিপি বা ধারা ৩-এ উলি্লখিত জনগণের সহিত যোগাযোগ নগণ্য ধরনের, তাহা হইলে উহা ধারার অধীন প্রকাশনা হিসাবে গণ্য হইবে না।