৫৯। রেজিষ্টার বা কোন সংক্ষুব্ধ ব্যক্তির দরখাস্তের ভিত্তিতে বোর্ড কপিরাইট রেজিষ্টারের নিম্নরূপ সংশোধনের আদেশ দিতে পারিবেন, যথা:- (ক) ভুলক্রমে বাদ পড়া কোন এন্ট্রী রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা; (খ) রেজিষ্টারের কোন এন্ট্রী বাদ দিয়া বা কোন এন্ট্রী উহাতে অন্তর্ভুক্ত করা; (গ) রেজিষ্টারের কোন ভুল বা ত্রুটির সংশোধন করা।