৫৮। রেজিষ্ট্রার নির্ধারিত ক্ষেত্রে এবং নির্ধারিত শর্ত সাপেক্ষে কপিরাইট রেজিষ্টার এবং ইনডেঙ্ েঅন্তর্ভুক্ত কোন নাম, ঠিকানা এবং বিবরণের ভুল বা বাদ পড়াসহ আকস্মিক অন্য কোন কারণে সংঘটিত ভুল শুদ্ধ করিয়া সংশোধন বা পরিবর্তন করিতে পারিবেন।