৫৭। (১) কোন কপিরাইটের স্বার্থ প্রদানের আগ্রহী কোন ব্যক্তি উক্তরূপ প্রদানের বিবরণ কপিরাইটের রেজিষ্টারে অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান করিয়া, যে স্বার্থ প্রদান করা হইতেছে উহার মূল দলিল এবং উক্ত দলিলে একটি সত্যায়িত অনুলিপিসহ রেজিষ্ট্রারের নিকট আবেদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (২) এর অধীন কোন কর্মের আবেদন প্রাপ্তির পর রেজিষ্ট্রার, তাহার বিবেচনায় উপযুক্ত তদন্ত অনুষ্ঠানের পর কপিরাইটের রেজিষ্টারে উক্ত প্রদানের বিবরণ সনি্নবেশিত করিবেন, যদি না তিনি, তৎকর্তৃক লিখিত কারণে, মনে করেন যে উক্ত প্রদান সম্পর্কে কোন অন্তর্ভুক্তি করা উচিত হইবে না। (৩) যে স্বার্থ প্রদান করা হইয়াছে উহার…