৫৬। (১) কোন কর্মের প্রণেতা, প্রকাশক বা কপিরাইটের স্বত্বাধিকারী বা উহাতে স্বার্থ আছে এমন ব্যক্তি কপিরাইটের রেজিষ্টারে কর্মটির বিবরণ অন্তর্ভুক্ত করিবার জন্য রেজিষ্ট্রারের নিকট নির্ধারিত ফরমে এবং নির্ধারিত ফি সহযোগে দরখাস্ত করিতে পারিবেন । *** (২) উপ-ধারা (১) এর অধীন কোন কর্মের দরখাস্ত প্রাপ্তির পর রেজিষ্ট্রার, তাহার বিবেচনায় উপযুক্ত তদন্ত অনুষ্ঠানের পর কর্মটির বিবরণ কপিরাইটের রেজিষ্টারে অন্তর্ভুক্ত করিবেন এবং ঐরূপ রেজিষ্ট্রেশনের একটি সনদপত্র দরখাস্তকারীকে প্রদান করিবেন যদি না তিনি, তৎকর্তৃক লিখিত কারণে, ঐরূপ অন্তর্ভুক্তি সঠিক হইবে না বলিয়া মনে করেন।