৫৫। (১) রেজিষ্ট্রার কপিরাইট অফিসে নির্ধারিত ফরমে কপিরাইটের রেজিষ্টার নামে একটি রেজিষ্টার সংরক্ষণ করিবেন, যাহাতে কর্মের নাম ও শিরোনাম, [ গ্রন্থকার, প্রণেতা প্রকাশক এবং কপিরাইটের স্বত্বাধিকারীর নাম ও ঠিকানা এবং নির্ধারিত অন্য সকল বিবরণ থাকিবে। (২) রেজিষ্ট্রার কপিরাইটের রেজিষ্টারের নির্ধারিত ইনডেঙ্ও রাখিবেন। (৩) এই ধারার অধীন সংরক্ষিত কপিরাইটের রেজিষ্টার এবং উহার ইনডেঙ্ যুক্তিসংগত সকল সময়ে পরিদর্শনের জন্য খোলা থাকিবে, এবং যে কোন ব্যক্তি উক্ত রেজিষ্টার বা ইনডেঙ্রে কপি বা উহাদের অংশ বিশেষ, নির্ধারিত ফি প্রদান এর শর্ত সাপেক্ষে, পাওয়ার অধিকারী হইবেন।