৫৪। (১) যদি ধারা ৫২ এর উপ-ধারা (২) এর অধীনে কোন ভাষায় কোন কর্মের অনুবাদ বা অভিযোজন তৈরী ও প্রকাশনার জন্য লাইন্সেস প্রদানের পর (অতঃপর এই উপ-ধারার লাইসেন্সকৃত কর্মরূপে উলি্লখিত) কর্মটির কপিরাইটের মালিক অথবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি যদি একই ভাষায় কর্মটির অনুবাদ বা অভিযোজন প্রকাশ করে, যাহা মূলতঃ অভিন্ন ও একই রকমের বিষয়ে সমমানসম্পন্ন কর্মের অনুবাদ বা অভিযোজনের মূল্যের সহিত তুলনীয়, তাহা হইলে ঐরূপ মঞ্জুরকৃত লাইসেন্স বাতিল হইবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ বাতিল কার্যকর হইবে না, যদি লাইসেন্সধারী ব্যক্তির প্রতি অনুবাদ বা অভিযোজনের অধিকারের মালিক কর্তৃক পূর্বোক্তমতে অনুবাদ বা অভিযোজন…