৫৩। (১) যেক্ষেত্রে উপন্যাস, কবিতা, নাটক, সংগীত, চিত্রকলা অথবা তৎসংশ্লিষ্ট কোন কর্ম প্রথম প্রকাশের পরবর্তী ৭ বছর, প্রাকৃতিক বিজ্ঞান, বস্তুগত বিজ্ঞান, অংকশাস্ত্র, প্রযুক্তিবিদ্যা অথবা তৎসংশ্লিষ্ট কোন কর্ম প্রথম প্রকাশের পরবর্তী ৩ বছর, এবং অন্য যে কোন ক্ষেত্রে, কর্মটি প্রথম প্রকাশের পরবর্তী ৫ বছর উত্তীর্ণ হওয়ার পর কর্মটির অনুলিপি বাংলাদেশে যদি পাওয়া না যায়,অথবা অনুরূপ অনুলিপি ৬ মাস সময়সীমার মধ্যে জনসাধারণের জন্য অথবা পদ্ধতিগত শিক্ষামূলক কার্যক্রমের জন্য পুনরুৎপাদনের অধিকারের মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে সাধারণভাবে ধার্যতব্য মূল্যের সংগে যুক্তিসংগতভাবে…