৫২। (১) কোন সাহিত্য বা নাট্য কর্মের প্রথম প্রকাশের পাঁচ বছর পরে বাংলাদেশে সাধারণভাবে ব্যবহৃত যে কোন ভাষায় উহার অনুবাদ বা অভিযোজন তৈরী ও প্রকাশের জন্য যে কোন ব্যক্তি বোর্ডের নিকট লাইসেন্স চাহিয়া আবেদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, শিক্ষকতা, বৃত্তি অথবা গবেষণার উদ্দেশ্যে প্রয়োজন হইলে, কোন ব্যক্তি মুদ্রণ অথবা পুনরুৎপাদনের অনুরূপ কোন মাধ্যমে বাংলাদেশী ব্যতীত অন্য কোন সাহিত্য বা নাট্যকর্মের বাংলাদেশে সাধারণতঃ ব্যবহৃত কোন ভাষায় অনুবাদ বা অভিযোজন তৈরী ও প্রকাশের জন্য, কর্মটির প্রথম প্রকাশের তিন বছর পরে, বোর্ডের নিকট দরখাস্ত করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে…