৫১। (১) যেক্ষেত্রে কোন বাংলাদেশী কর্মের গ্রন্থকার মৃত, অজ্ঞাত বা নিরুর্দ্দিষ্ট অথবা অনুরূপ কর্মের কপিরাইটের মালিকের কোন সন্ধান নাই, সেক্ষেত্রে যে কোন ব্যক্তি উক্ত কর্ম অথবা যে কোন ভাষায় উহার অনুবাদ বা অভিযোজন প্রকাশের জন্য লাইসেন্স চাহিয়া বোর্ড এর নিকট দরখাস্ত করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন দরখাস্ত দাখিলের পূর্বে দরখাস্তকারী তাহার প্রস্তাব বাংলাদেশে প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজী ভাষার দৈনিক সংবাদপত্রের প্রতিটির একটি সংখ্যায় প্রকাশ করিবে; এবং যদি কর্মটি অন্য কোন ভাষায় অনুবাদ বা অভিযোজন প্রকাশের জন্য দরখাস্ত করা হয়, সেক্ষেত্রে উক্ত ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্রেও…