৫০। (১) প্রকাশিত বা জনসাধারণ্যে সম্পাদিত বাংলাদেশী কোন কর্মের কপিরাইটের মেয়াদের মধ্যে যদি এই মর্মে বোর্ডের নিকট দরখাস্ত করা হয় যে ঐ কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী- (ক) কর্মটি পুনঃ প্রকাশ করিতে বা পুনঃ প্রকাশ করিবার অনুমতি দিতে অস্বীকার করিয়াছেন অথবা কর্মটি জনসাধারণ্যে সম্পাদন করিবার অনুমতি দিতে অস্বীকার করিয়াছেন এবং ঐরূপ অস্বীকৃতির কারণে কর্মটি জনসাধারণ্যের নিকট বারিত রহিয়াছে; অথবা (খ) ঐরূপ কর্মের সম্প্রচার দ্বারা গণযোগাযোগের অনুমতি দিতে অস্বীকার করিয়াছেন, তাহা হইলে বোর্ড, ঐ কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীকে শুনানির যুক্তিসম্মত সুযোগ প্রদানের পর এবং তৎকর্তৃক যথাযথ বিবেচিত তদন্ত অনুষ্ঠানের পর…