৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশে প্রকাশিত কোন কর্ম অন্য কোন দেশে যুগপৎভাবে প্রকাশিত হওয়া সত্ত্বেও বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি না উক্ত কর্ম দেশ উক্তরূপ কর্মের কপিরাইট সংক্ষিপ্ততর মেয়াদের জন্য প্রদান করার বিধান করে; এবং কোন কর্ম বাংলাদেশ এবং অপর কোন দেশে যুগপৎভাবে প্রকাশিত বলিয়া গণ্য হইবে যদি বাংলাদেশে এবং অপর দেশে প্রকাশকালের মধ্যে ব্যবধান ত্রিশ দিন অথবা সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে সম্পাদিত প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে নির্ধারিত সময়সীমা, যাহা পূর্বে সংঘঠিত হয়, অথবা সরকার কর্তৃক, দেশ বিশেষের জন্য এতদউদ্দেশ্যে নির্ধারিত সময়সীমা, অতিক্রান্ত না হয়।