৪৮। কোন বিদ্যমান কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা কোন ভবিষ্যৎ কর্মের কপিরাইটের সম্ভাব্য স্বত্বাধিকারী তাহার, বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির, স্বাক্ষরিত লাইসেন্সের মাধ্যমে কপিরাইটের যে কোন স্বার্থ প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোন ভবিষ্যৎ কর্মের কপিরাইট সম্পর্কিত লাইসেন্সের ক্ষেত্রে, কর্মটি অস্তিত্বশীল হওয়ার পর লাইসেন্স কার্যকর হইবে। ব্যাখ্যা।- এই ধারার অধীন কোন ভবিষ্যৎ কর্মের কপিরাইটের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি কর্মটি অস্তিত্বশীল হইবার পূর্বে মৃতু্যবরণ করিলে, তাহার আইনানুগ প্রতিনিধি, লাইসেন্সে ভিন্নরূপ কিছু না থাকিলে, লাইসেন্সের সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন।