৪৭। (১) এই অধ্যায়ের কোন কিছুই এই আইন বলবৎ হওয়ার পূর্বে কোন কর্মে কোন পারফরর্মিং রাইটস সোসাইটি কর্তৃক অর্জিত অধিকার বা উহার উপর অর্পিত দায়িত্ব ক্ষুণ্ন করিবে না। (২) এই অধ্যায়ের কোন কিছুই এই আইন বলবৎ হওয়ার পূর্বে কোন কর্মের বিষয়ে পারফরমিং রাইটস সোসাইটির অধিকার ও দায়িত্ব বিষয়ে উদ্ভূত কোন বিচার বিভাগীয় কার্যক্রমকে প্রভাবান্বিত করিবে না।