৪৬। (১) এই আইনের ধারা ৪১ এর অধীনে নিযুক্ত প্রত্যেক কপিরাইট সমিতি যথাযথভাবে হিসাব ও অন্যান্য রেকর্ড সংরক্ষণ করিবে এবং সরকার কর্তৃক কম্পট্রোলার ও অডিটর-জেনারেলের সহিত পরামর্শক্রমে এতদ্উদ্দেশ্যে প্রণীত ফরম ও পদ্ধতিতে যথাযথ হিসাব এবং অন্যান্য নথি সংরক্ষণ করিবে এবং হিসাব বিবরণী প্রণয়ন করিবে। (২) সরকার হইতে প্রাপ্ত প্রত্যেক কপিরাইট সমিতির অর্থের হিসাব কম্পট্রোলার ও অডিটর-জেনারেল কর্তৃক নির্ধারিত সময়ের ব্যবধানে তৎকর্তৃক নিরীক্ষিত হইবে এবং উক্ত নিরীক্ষা বাবদ ব্যয়িত অর্থ কপিরাইট সমিতি কর্তৃক কম্পট্রোলার ও অডিটর-জেনারেলকে প্রদেয় হইবে। (৩) কোন সরকারী হিসাব নিরীক্ষার ক্ষেত্রে কম্পট্রোলার ও অডিটর-জেনারেল…