৪৫। (১) প্রত্যেক কপিরাইট সমিতি, নির্ধারিত সময়সীমার মধ্যে এবং নির্ধারিত পদ্ধতিতে, যে সকল কর্মের ক্ষেত্রে উহার লাইসেন্স মঞ্জুর করার কর্তৃত্ব আছে সেই সব লাইসেন্স বাবদ যে ফি, চার্জ, রয়্যালটি আদায় করার প্রস্তাব করে উহাসহ নির্ধারিত অন্যান্য আদায়ের একটি বিবরণ প্রস্তুত ও প্রকাশ করিয়া রেজিষ্ট্রারের নিকট দাখিল করিবে। (২) সরকার হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোন কর্মকর্তা সমিতি কর্তৃক পরিচালিত অধিকার বাবদ আদায়কৃত ফি এই আইনের বিধানাবলী অনুসারে যথাযথভাবে ব্যবহৃত ও বন্টিত হইতেছে কিনা সে সম্পর্কে সন্তুষ্ট হইবার জন্য কপিরাইট সমিতি হইতে যে কোন প্রতিবেদন অথবা নথি তলব করিতে পারিবে।