৪৪। (১) প্রত্যেক কপিরাইট সমিতি সেই সকল কপিরাইট মালিকগণের যৌথ নিয়ন্ত্রণাধীন থাকিবে যাহাদের অধিকার উক্ত সমিতি পরিচালনা করে (ধারা ৪২ এর উপ-ধারা (২)-এ বর্ণিত বিদেশী সমিতি বা সংস্থা কর্তৃক পরিচালিত অধিকারসমূহের মালিকগণ নহে) এবং নির্ধারিত পদ্ধতিতে- (ক) ফি আদায় ও বণ্টনের জন্য কপিরাইট মালিকদের অনুমোদন সংগ্রহ করে; (খ) আদায়কৃত ফি হইতে কোন অংকের টাকা অধিকারের মালিকগণের মধ্যে বণ্টন ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য উক্ত অধিকারের মালিকদের অনুমোদন গ্রহণ করে; (গ) উক্ত মালিকদেরকে তাহাদের অধিকার পরিচালনার বিষয়ে উহার কার্যকলাপ সম্পর্কে নিয়মিত পূর্ণ ও বিস্তারিত তথ্য প্রদান করে। (২) সকল ফি অধিকারের…