৪২। (১) এতদউদ্দেশ্যে নির্ধারিত শর্ত সাপেক্ষে,- (ক) কোন কপিরাইট সমিতি যে কোন অধিকারের মালিকের নিকট হইতে লাইসেন্স প্রদান, লাইসেন্স ফি আদায় বা উভয়বিধ কার্যের মাধ্যমে তাঁহার কোন কর্মের কোন অধিকার পরিচালনার জন্য একচ্ছত্র কর্তৃত্ব গ্রহণ করিতে পারিবে; এবং (খ) সংশ্লিষ্ট চুক্তির অধীন কপিরাইট সমিতির অধিকার ক্ষুণ্ন না করিয়া, কোন অধিকারের মালিকের উক্তরূপ কর্তৃত্ব প্রত্যাহার করিয়া নেওয়ার "ক্ষমতা" থাকিবে। (২) এই আইনের অধীন উদ্ভূত অধিকারের অনুরূপ অধিকার পরিচালনা করে এইরূপ বিদেশী সমিতি বা সংস্থার সহিত কোন কপিরাইট সমিতি নিম্নরূপ কার্য সম্পাদনের নিমিত্ত চুক্তিতে আবদ্ধ হইতে পারে, যথা:- (ক) উক্ত বিদেশী সমিতি বা…