৪১। (১) এই আইন বলবৎ হওয়ার পর, উপ-ধারা (৩) এর অধীন নিবন্ধিত না হইলে, কোন ব্যক্তি বা সমিতি কপিরাইট বিদ্যমান আছে এমন কোন কর্মের জন্য অথবা এই আইনের অধীন প্রদত্ত অন্য কোন অধিকারের বিষয়ে লাইসেন্স ইসু্য করার বা মঞ্জুর করার ব্যবসা শুরু করিতে অথবা অব্যাহত রাখিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, কপিরাইটের কোন মালিক কোন নিবন্ধিত কপিরাইট সমিতির সদস্য হিসাবে ব্যক্তিগত এখতিয়ারে তাহার দায়িত্বের সহিত সঙ্গতিপূর্ণ নিজস্ব কর্মের ব্যাপারে লাইসেন্স প্রদানের অধিকার অব্যাহত রাখিতে পারিবেন: আরো শর্ত থাকে যে, এই আইন প্রবর্তিত হওয়ার অব্যবহিত পূর্বে কপিরাইট অধ্যাদেশ, ১৯৬২ (১৯৬২ সনের ৩৪ নং অধ্যাদেশ) এর অধীনে কার্যরত…