৪০। সকল প্রকার সন্দেহ দূরীকরণার্থ এতদ্বারা ঘোষণা করা হইল যে, এই অধ্যায়ের প্রকাশককে প্রদত্ত অধিকার- (ক) সংস্করণটি কপিরাইট দ্বারা সংরক্ষিত বা সংরক্ষিত নহে এই প্রশ্ন নির্বিশেষে, বিদ্যমান থাকিবে; (খ) সাহিত্য, নাট্য, সংগীত, বা শিল্পকর্মের কপিরাইট, যদি থাকে, উহাকে প্রভাবান্বিত করিবে না।