৪। বিনা লাইসেন্সে বা কপিরাইট স্বত্বাধিকারীর অনুমতি ব্যতিরেকে কোন কর্ম প্রকাশিত, প্রকাশ্যে সম্পাদনকৃত বা কোন লেকচার জনসমক্ষে প্রদত্ত হইলেও, কপিরাইট লংঘনের উদ্দেশ্য ব্যতীত, উক্ত প্রকাশিত বা প্রকাশ্যে সম্পাদনকৃত বলিয়া গণ্য হইবে না এবং কোন লেকচার জনসমক্ষে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে না।