৩৯। প্রকাশক হইতে ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোন ব্যক্তি বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয়ের উদ্দেশ্যে ফটোগ্রাফিক বা অনুরূপ কোন প্রক্রিয়ায় কোন সংস্করণ বা উহার মৌলিক অংশের মুদ্রণশৈলীগত বিন্যাসের কপি তৈরী করিলে বা করিবার কারণ ঘটাইলে, তিনি প্রকাশকের অধিকার লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বিষয়বস্তুর প্রকৃতির গ্রহণযোগ্যতার সীমার মধ্যে, দ্বিতীয় অধ্যায়ের বিধানাবলী প্রকাশক এবং সংস্করণসমূহের মুদ্রণশৈলীগত বিন্যাসের ক্ষেত্রে এইরূপে প্রযোজ্য হইবে যেন উহারা যথাক্রমে প্রণেতা ও কর্ম ছিল। ব্যাখ্যা।- "মুদ্রণশৈলীগত বিন্যাস" অর্থে ক্যালিগ্রাফিক অন্তর্ভুক্ত