৩৮ক। ধারা ৩৮ এর উপ-ধারা (২) এর দফা (খ) এ নির্ধারিত সময়ের মধ্যে কোন ব্যক্তি যদি চলচ্চিত্রের কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমাদানে ব্যর্থ হন, তাহা হইলে তিনি অনূধর্্ব ছয় মাসের কারাদণ্ড অথবা অনূধর্্ব পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন।