৩৮। (১) কোন কর্মের কোন সংস্করণের প্রকাশক বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয়ের উদ্দেশ্যে, ফটোগ্রাফিক বা অনুরূপ কোন প্রক্রিয়ায় ঐ সংস্করণের মুদ্রণশৈলীগত বিন্যাসের কপি তৈরী করিবার ক্ষমতা প্রদানের অধিকার ভোগ করিবেন এবং এইরূপ অধিকার যে বৎসর সংস্করণটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবতর্ী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে পঁচিশ বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে: তবে শর্ত থাকে যে, সাহিত্য কর্মের ক্ষেত্রে, প্রথম স্বত্বাধিকারীর সহিত নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারীর চুক্তি মোতাবেক সম্পাদিত প্রথম স্বত্বাধিকার যে কোন সময় নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারীর নিকট হইতে স্বত্ব প্রত্যাহার করিলেও প্রকাশক মুদ্রণশৈলীগত বিন্যাস এবং প্রচ্ছদসহ অন্যান্য…