৩৭। এই আইনের ধারা ১৮, ১৯, ৪৮, ৭৬, ৭৯, ৮৫, ৮৬ এবং ৯৩ প্রয়োজনীয় অভিযোজন ও সংশোধন সাপেক্ষে, যে কোন সমপ্রচারের ক্ষেত্রে সমপ্রচার পুনরুৎপাদন অধিকার এবং সম্পাদনের ক্ষেত্রে অধিকারের বিষয়ে সেইরূপ প্রযোজ্য হইবে যেইরূপে উহারা কোন কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হয়: তবে শর্ত থাকে যে, কোন কর্ম বা সম্পাদনের ক্ষেত্রে কপিরাইট বা সম্পাদনকারীর অধিকার যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে উক্ত সমপ্রচার পুনরুৎপাদনের জন্য প্রদত্ত কোন লাইসেন্স কার্যকর হইবে না, যদি না উহা কপিরাইটের মালিক বা, ক্ষেত্রমত, সম্পাদনকারীর অথবা উভয়ের সম্মতিক্রমে প্রদত্ত হয়।