৩৫। (১) যেক্ষেত্রে কোন সম্পাদনকারী কোন সম্পাদনে আবির্ভূত বা নিয়োজিত হন, তাহার উক্ত সম্পাদন এর বিষয়ে একটি বিশেষ অধিকার থাকিবে, যাহা "সম্পাদনকারীর অধিকার" নামে অভিহিত হইবে। (২) সম্পাদন যে বছর প্রথম করা হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে পঞ্চাশ বৎসর পর্যন্ত সম্পাদনকারীর অধিকার বিদ্যমান থাকিবে। (৩) কোন সম্পাদনের বিষয়ে সম্পাদনকারীর অধিকার অব্যাহত থাকাকালে কোন ব্যক্তি সম্পাদনকারীর অনুমতি ব্যতীত উক্ত সম্পাদন অথবা উহার মৌলিক অংশের বিষয়ে নিম্নোক্ত কোন কার্য করিলে, তিনি, ধারা ৩৬ এর বিধান সাপেক্ষে, সম্পাদনকারীর অধিকার লংঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বিষয়টির প্রকৃতিগত সীমাবদ্ধতা সাপেক্ষে,…