৩৩। (১) প্রত্যেক সমপ্রচার সংস্থা কর্তৃক সমপ্রচারিত বিষয়ে উহার একটি বিশেষ অধিকার থাকিবে, যাহা "সমপ্রচার পুনরুৎপাদন অধিকার" নামে অভিহিত হইবে। (২) সমপ্রচার যে বৎসর প্রথম করা হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ২৫ বছর পর্যন্ত সমপ্রচার পুনরুৎপাদন অধিকার অক্ষুণ্ন থাকিবে। (৩) কোন সমপ্রচারিত বিষয়ে সমপ্রচার পুনরুৎপাদন অধিকার অব্যাহত থাকাকালে কোন ব্যক্তি উক্ত অধিকারের মালিকের লাইসেন্স ব্যতীত সমপ্রচার অথবা উহার মৌলিক অংশের বিষয়ে নিম্নোক্ত কোন কার্য করিলে, তিনি, ধারা ৩৬ এর বিধান সাপেক্ষে, সংশ্লিষ্ট সমপ্রচার সংস্থার সমপ্রচার পুনরুৎপাদনের অধিকার লংঘন করিয়াছে বলিয়া গণ্য হইবেন, এবং বিষয়টির…