৩১। কোন স্থানীয় কর্তৃপক্ষের কর্মের কপিরাইটের ক্ষেত্রে, স্থানীয় কর্তৃপক্ষ ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইলে যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষ শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।