৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, "প্রকাশনা" অর্থ কোন কর্মের অনুলিপি জনগণের নিকট সরবরাহ করার অথবা পেঁৗছানোর ব্যবস্থা করা: তবে শর্ত থাকে যে, এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে প্রকাশনা অর্থে নিম্নবর্ণিত কার্য অন্তর্ভুক্ত হইবে না, যথা:- (ক) নাট্যকর্ম, নাট্যসংগীত, চলচ্চিত্র বা সঙ্গীত কর্ম; (খ) জনসমক্ষে সাহিত্য কর্মের আবৃত্তি; (গ) তার, বেতার বা অন্য যে কোন মাধ্যমে যোগাযোগ, সাহিত্য বা শিল্পকর্মের সমপ্রচার; (ঘ) শিল্পকর্মের প্রদর্শনী; (ঙ) স্থাপত্য শিল্পের নির্মাণ।