২৯। (১) বেনামী বা ছদ্মনামে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত) ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে: তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে প্রণেতার পরিচয় প্রকাশ পাইলে, যে বৎসর প্রণেতার মৃতু্য হয় উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে। (২) উপ-ধারা (১) এ উলি্লখিত বেনামী যৌথ প্রণেতার কর্মের ক্ষেত্রে, "প্রণেতা" অর্থে- (ক) একজন প্রণেতার পরিচয় প্রকাশের ক্ষেত্রে, ঐ প্রণেতা, (খ) একাধিক প্রণেতার পরিচয়ের ক্ষেত্রে, উক্তসব প্রণেতার…