২২। (১) কোন কর্মের প্রণেতা কপিরাইটে তাহার সকল বা যে কোন স্বত্ব নির্ধারিত ফরমে রেজিষ্ট্রার-এর বরাবরে নোটিশ দিয়া পরিত্যাগ করিতে পারেন এবং তৎপ্রেক্ষিতে উক্তরূপ স্বত্ব উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, নোটিশের তারিখ হইতে বিলুপ্ত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্ত হইলে, রেজিষ্ট্রার তাহা সরকারী গেজেটে তাহার বিবেচনায় যথাযথ পদ্ধতিতে প্রকাশ করিবেন। (৩) কোন কর্মের কপিরাইটে অন্তর্ভুক্ত সকল বা যে কোন স্বত্বের পরিত্যাগ কোন ব্যক্তির পক্ষে উপ-ধারা (১)-এ উলি্লখিত নোটিশ দিবার তারিখে বিদ্যমান যে কোন স্বত্বকে প্রভাবিত করিবে না।